প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ- ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকাল ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় পিরোজপুর জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত থেকে […]

পিরোজপুরে আল ইনসাফ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে আল ইনসাফ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার রাতে আল ইনসাফ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন আল ইনসাফ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো: আজাদ শেখ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন রুস্তম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী সদস্য […]

পিরোজপুরে বিদ্যালয় যাওয়ার পথে প্রধান শিক্ষকের সমানে যুবলীগ নেতার স্ত্রীর হাতে স্কুল ছাত্রী মারধরের শিকার

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে বিদ্যালয় যাওয়ার পথে প্রধান শিক্ষকের সমানে নুসরাত জাহান নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতার স্ত্রীর হাতে জুতা পেটা ও মারধরের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচর গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার এ বিষয়ে জিয়ানগর  থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে […]

পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিরোজপুর : পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমাম হোসেন, শিক্ষক নেত্রী নুসরাত জাহানসহ […]

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা […]

দ্বিতীয় জিয়া হওয়ার স্বপ্ন থেকে রাজপথের সংগ্রাম : একটি আজন্ম অঙ্গীকার

দ্বিতীয় জিয়া হওয়ার স্বপ্ন থেকে রাজপথের সংগ্রাম : একটি আজন্ম অঙ্গীকার শৈশবের সেই স্বপ্ন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে পড়েছিলাম মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বীরত্বগাথা। তখন রাজনীতি বুঝতাম না, দল বুঝতাম না; শুধু বুঝতাম জিয়াউর রহমান হতে হলে আমাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। মনে মনে স্বপ্ন দেখতাম, দেশ আবার বিপদে পড়লে […]

অদম্য এক নারী : রাজপথ থেকে জেল-জুলুম, বেগম খালেদা জিয়ার এক লড়াকু সৈনিকের গল্প

নিজস্ব প্রতিবেদক : শৈশবে বাবার আনা একটি ছবি থেকে যে ভালোবাসার জন্ম, সেই ভালোবাসা আজ এক মহীরুহে পরিণত হয়েছে। শ্রমিক দল করা বাবার হাত ধরে ঘরে আসা বেগম খালেদা জিয়ার ছবিতে কলম দিয়ে আঁকাআঁকি করে বকুনি খাওয়া সেই ছোট্ট মেয়েটি আজ নিজেই এক দুঃসাহসী যোদ্ধা। মা খালেদা জিয়ার প্রতি অগাধ ভালোবাসা আর ত্যাগের এক অনন্য […]

পিরোজপুরে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ : নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া দাখিল মাদ্রাসায় ২টি পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রুবেল হোসেন নামে এক ব্যক্তি সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া এ নিয়োগ বাতিলের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ কারীদের একটি অংশ। তবে নিয়োগে অনিয়মের বিষয়টি […]

পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) শহরের হোটেল নায়োরীতে জেলা যুবদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক মাসুদের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি, […]

পিরোজপুর পৌরসভা নির্বাচনে ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সুরাইয়া খানম

পিরোজপুর : আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সুরাইয়া খানম। তিনি পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এমদাদুল ইসলাম তুহিন এর সহধর্মিণী। সুরাইয়া খানম এলাকায় তরুণ ভোটারদের কাছে খুবই জনপ্রিয় এছাড়াও সুরাইয়া খানম জাতীয়তাবাদী পরিবারের সদস্য, […]

সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : এস এম সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের পিরোজপুরের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সাংবাদিক এস এম সোহেল মাহমুদকে আহবায়ক ও সাংবাদিক আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। জেলা প্রেসক্লাবের […]

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৪ মার্চ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন খেলার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার […]

পিরোজপুরে এপেক্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে এপেক্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ মার্চ) বিকেলে এপেক্স ক্লাব কার্যালয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৫ এর গভর্নর এপেক্সিয়ান মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজিও লাইফ মেম্বার এপেক্সিয়ান সৈয়দ সাব্বির আহমেদ, পিডিজি ও লাইফ মেম্বার বর্তমান বোর্ডের […]

পিরোজপুরে গ্রিনফোর্স বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবিরোধী অরাজনৈতিক সংগঠন গ্রিনফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। গ্রিনফোর্স বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ […]

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইন্দুরকানী প্রতিনিধি: গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে “ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত সংবাদে সরবরাহকৃত পানির ট্যাংকের মান নিয়ে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। প্রকৃতপক্ষে, ইন্দুরকানী উপজেলায় চলমান সরকারি প্রকল্পের আওতায় পানির ট্যাংক […]

গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ (কেন্দ্রীয় সংসদ)-এর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের উচ্চতর পরিষদের এক সিদ্ধান্তে এ আদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান মুন্নার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালার আলোকে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে উচ্চতর পরিষদ সর্বসম্মতিক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। […]

প্রতিষ্ঠার প্রায় চার বছর পরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

‎নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠার প্রায় চার বছর পরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সার্বিক উন্নয়ন কার্যক্রমকে পরিকল্পিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় রাজধানীর […]

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. […]