প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ- ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিরোজপুর : পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমাম হোসেন, শিক্ষক নেত্রী নুসরাত জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও এখনো তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে এসব মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান।  মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর