প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : এস এম সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের পিরোজপুরের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সাংবাদিক এস এম সোহেল মাহমুদকে আহবায়ক ও সাংবাদিক আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক  এস এম সোহেল মাহমুদ জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আলিফ আহমেদ রাজিব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর