প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) শহরের হোটেল নায়োরীতে জেলা যুবদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক মাসুদের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করে গেছেন।

শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর