প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  : পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রধান অতিথি বলেন, কৃষক, খামারি ও জেলেদের উৎপাদিত খাদ্যের ওপর নির্ভর করেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তাই তাদের কল্যাণে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

বক্তারা বলেন, কার্ড সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওপরই নির্ভর করতে হবে। বিশ্বের অনেক দেশে কৃষকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্ড থাকলেও বাংলাদেশেই প্রথম এক কার্ডে একাধিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত কৃষকরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

সমাবেশে কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর