প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটির নবনিযুক্ত সদস্য মোস্তফা আকমল
নিজস্ব প্রতিবেদক : প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটির নবনিযুক্ত সদস্য, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)-এর এবং ঢাকাস্হ বরগুনা জেলা সাংবাদিক সমিতির সম্মানিত উপদেষ্টা, বরগুনা জেলার বামনা উপজেলার কৃতি সন্তান মোস্তফা আকমল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনে, ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আওতায় নবগঠিত ৭ (সাত) সদস্যবিশিষ্ট ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’-তে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সভাপতি আবদুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ তাদের যৌথ বক্তব্যে জানান, মোস্তফা আকমল একজন অত্যন্ত দক্ষ, সৎ ও দূরদর্শী গণমাধ্যম ব্যক্তিত্ব। ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তাঁর মেধা ও অভিজ্ঞতা সর্বজনস্বীকৃত। সরকারের এই গুরুত্বপূর্ণ আপিল কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে আরও সুসংহত করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি তাঁর সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং অ্যাক্রিডিটেশন সংক্রান্ত আপিল নিষ্পত্তিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবেন।
আমরা তাঁর এই নতুন দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” ঢাকাস্হ বরগুনা জেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পক্ষ থেকে মোস্তফা আকমল-সহ নবগঠিত কমিটির সকল সম্মানিত সদস্যদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।বার্তা প্রেরক, এম সোলেমান দপ্তর সম্পাদক

















