প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ২৭ দিন পরে জামিনে মুক্তি পেলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ মাতুব্বর

পিরোজপুরে ২৭ দিন পরে জামিনে মুক্তি পেলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ মাতুব্বর

পিরোজপুরে ২৭ দিন পরে জামিনে মুক্তি পেলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ মাতুব্বর

নিজস্ব প্রতিবেদক  : আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় অবশেষে জামিনে মুক্তি পেলেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ মাতুব্বর। আজ রোববার সন্ধ্যায় দীর্ঘ ২৭ দিন পরে জামিনে মুক্তি পেয়ে দলীয় নেতাকর্মী ও পরিবারের সাথে দেখা করেন রিয়াজ মাতুব্বর।

রিয়াজ মাতুব্বর জানান, ২০১৩ সালের আওয়ামী সরকারের শাসনামলে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাত হতে পাঠায়।

১৪ মে গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ হানা দিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। আওয়ামীলীগের আমলে ২০১৩ সালে পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন রিয়াজ কে ছাত্রদল করার অভিযোগে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেয়। এতদিন পরে সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেও একাধিকবার আমাকে গ্রেফতার করা হয়েছে। আজ বিএনপি সরকারের শাসনামলে আমাকে গ্রেফতার করা হচ্ছে। দীর্ঘ ২৭ দিন জেল খেটে আজকে মুক্তি পেলাম।

জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রিয়াজ স্ত্রী শাম্মী আক্তার রশ্নি জানান, ১৭ বছর আওয়ামীলীগের শাসনামলে আমরা ঈদ কাটিয়েছি জেলে। বর্তমান সরকারের আমলেও এসে আমার স্বামী ঈদ কাটাচ্ছে জেল হাজতে।

উল্লেখ্য, মো: রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর