নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের পিরোজপুর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন পিরোজপুরের সাংবাদিকরা। আজ শনিবার (৪ জুলাই) পিরোজপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, একুশে টেলিভিশন ও দৈনিক অবজারভারের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আবুল বাশার; বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও বাংলানিউজের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ; চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল এবং দৈনিক ইনকিলাবের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মো. নাঈম তালুকদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি জিয়াউল হক, কোষাধ্যক্ষ ও জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি আল রাজী জোহা, কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি ও পিরোজপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য হাসান মামুন।
পরে উভয় জেলার সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















