প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুর পৌরসভা নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না

পিরোজপুর পৌরসভা নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে মেয়র পদে সামাজিক সংগঠক মইনুল আহসান মুন্নার নাম ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎শুক্রবার (২২ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না পিরোজপুর পৌরসভার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবা বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন শহর গঠন ও তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে।
‎
‎এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আল আমীন খান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎
‎সভায় বক্তারা পিরোজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর