প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শীর্ষক সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ জুন) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্ব
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েট বিভাগের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারং ড.ইয়াসির আরাফাত খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ হাওলাদার, ওজোপাটিকো ওয়েস্ট জোন পিরোজপুর নির্বাহী প্রকৌশলী মুহাঃ আমিনুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সমরজিৎ হালদার, অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন প্রমূখ। এ সময় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর