নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে তানজিমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রিইউনিয়ন-২০২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সাবেক শিক্ষার্থী ও সদস্যরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২ জুন ) নায়োরী বাংলা ও চাইনিজ হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাদী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মীম আতিকুল্লাহ, অধ্যক্ষ তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন এবং অন্যান্য শিক্ষক সহ ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সুন্দর পৃথিবী গড়তে হলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে। ব্যক্তি যদি নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই সমাজ ও রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, কেবল যোগ্যতা অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি নৈতিকতার সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। যোগ্যতা ও নৈতিকতার সমন্বয় ঘটলেই একজন ব্যক্তি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে এবং একইসঙ্গে দেশ পরিচালনাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে আত্মউন্নয়ন ও নৈতিক মূল্যবোধ চর্চার প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তানজিমুল উম্মাহর শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে উঠেছে। এই অ্যালামনাই কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করা সম্ভব হবে।
এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রিইউনিয়নের সমাপ্তি ঘোষণা করা হয়।

















