প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ 

বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ 
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রিপন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানার কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম ও কনস্টেবল সুজন মিয়া রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়ি থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
আটককৃত রিপন মিয়া বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় আমরা অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মাদককে নির্মূল করতে পুলিশ কাউকে দেবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর