প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইন্দুরকানী প্রতিনিধি: গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে “ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত সংবাদে সরবরাহকৃত পানির ট্যাংকের মান নিয়ে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

প্রকৃতপক্ষে, ইন্দুরকানী উপজেলায় চলমান সরকারি প্রকল্পের আওতায় পানির ট্যাংক সরবরাহের ক্ষেত্রে সরকার নির্ধারিত সকল নীতিমালা, কারিগরি মানদণ্ড এবং চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে, প্রকৌশলীদের উপস্থিতিতে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ট্যাংক সরবরাহ কার্যক্রম সম্পন্ন হয়। সরবরাহকৃত ট্যাংক নিম্নমানের এমন অভিযোগের পক্ষে সংবাদে কোনো সুনির্দিষ্ট কারিগরি প্রতিবেদন বা পরীক্ষালব্ধ প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ME-AE-RB (JV)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি ট্যাংক চুক্তি অনুযায়ী নির্ধারিত মান পরীক্ষার (কুয়েট টেস্টসহ প্রযোজ্য কারিগরি পরীক্ষা) মাধ্যমে প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে। উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করা হয়েছে। কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত মতামত বা অনুমানের ভিত্তিতে পুরো সরবরাহ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে বলে আমরা মনে করি। প্রকল্প বাস্তবায়নের স্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলমান রয়েছে এবং প্রয়োজন হলে পুনরায় কারিগরি যাচাইয়ের ব্যবস্থাও গ্রহণ করা হবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ME-AE-RB (JV)

এইরকম আরও খবর

সর্বশেষ খবর