প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে গ্রিনফোর্স বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে গ্রিনফোর্স বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবিরোধী অরাজনৈতিক সংগঠন গ্রিনফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

গ্রিনফোর্স বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জিপি সৈয়দ সাব্বির আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল কবির বাদল, সাবেক কাউন্সিলর মিনারা বেগম ও শহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ গ্রিনফোর্স বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রিনফোর্স বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দুর্নীতিবিরোধী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সমাজে সচেতনতা সৃষ্টি, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি এসব কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রিনফোর্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর