প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ- ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক  : পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর আয়োজনে একটি রেলি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম বাদশা, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট বাহাদুর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, এ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল,  এ্যাডভোকেট শামিম গাজী, বিজন কুমার দাস, মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, ‘বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই‍‍‍’ এই মূলমন্ত্রে মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সমাজের প্রতিটি মানুষ তার নিজস্ব অবস্থান থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে বৈষম্য, সহিংসতা ও অন্যায়ের প্রতিরোধ সম্ভব।

এ উপলক্ষে মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক বৈষম্য হ্রাস এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর