প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ- ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কোন কাজ হবে না … পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান

মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কোন কাজ হবে না … পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কোন কাজ হবে না বলেছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। মাদক কারবারীদের আইনের আওতায় আনা হবে। অস্ত্রধারী, সন্ত্রাসী, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সরকারের এ নীতিকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। পিরোজপুর শহরের যানবাহনের জ্যাম সমস্যা সমাধান করা হবে। এছাড়াও ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি ছিনতাই, অবাধে মাদকের কেনাবেচা বন্ধ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, পিরোজপুর সদর থানার ওসি মো: শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নাইম তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: তামিম সরদার।

এ সময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর