প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

পিরোজপুর : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভা সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবু সাঈদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই করে প্রচার এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিভিন্ন দিক এবং সেগুলো প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর