প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ- ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ও প্রক্টর ড. আকতার হোসেন, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদসহ দেশের বিভিন্ন আন্দোলন, সংগ্রামে সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে দিনের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এছাড়া ভাষা শহিদদের স্মরণে সবাই কালো ব্যাজ ধারণ করেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর