প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ- ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোক 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোক 

পিরোজপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশর প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে হয়ে ওঠেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের জয়ের মাধ্যমে বাংলাদেশে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয়। আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক অকুতোভয় যোদ্ধা, দেশের সবচেয়ে কঠিন সময়ে হয়ে ওঠেন প্রেরণার বাতিঘর।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর