প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র পিরোজপুর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র পিরোজপুর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত 
নিজস্ব প্রতিবেদক  : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র পিরোজপুর জেলা সমন্বয় সভা পিরোজপুর  সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার  (৯ ডিসেম্বর) সকালে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র বাস্তবায়ন সহযোগী  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর  উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমানের  সভাপতিত্বে জেলার সকল উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচি-র ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও  বরিশাল বিভাগীয় কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন ।
জেলা ব্যাপী বাস্তবায়নাধীন এই কর্মসূচির সার্বিক  অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি জানান, কর্মসূচির অধীনে জেলার ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ স্থাপিত এনসিডি কর্নারে -এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার উচ্চ রক্তচাপ এ আক্রান্ত রোগী নিবন্ধিত এবং প্রায় আড়াই হাজার ডায়াবেটিস এ আক্রান্ত রোগী নিবন্ধিত  হয়েছেন। এ সকল রোগীরা  নিয়মিত হাসপাতালের এনসিডি কর্ণার  থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করছেন। এসব কর্ণার সমূহে বিভিন্ন প্রতিকূলতা সত্বেও নিরবিচ্ছিন্ন সেবা দান কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা পর্যালোচনা করা হয়।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর