প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার এর সাথে মতবিনিময়

পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার এর সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক  : পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদারসহ এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা কষ্ট ও দুর্যোগ তুলে ধরেন তাদের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাঁধা বা হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ সম্পর্কে মতামত প্রদান করেন।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

প্রতিষ্ঠার প্রায় চার বছর পরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর