প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা যুবদলের আয়োজনে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সঞ্চালনায়

উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান জাকির, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশমাতা আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতেন, যদি তার সুচিকিৎসা হত। স্বৈরাচার শেখ হাসিনা দেশমাতার চিকিৎসা হতে দেয়নি। সকলে মিলে দোয়া করি আল্লাহ তা’আলা যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধান মন্ত্রী হিসেবে কবুল করেন।

পিরোজপুর জেলা যুবদল  ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর