৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল কার্গো ভিলেজের আগুন

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা ছয়টা নাগাদ এটি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক […]
বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম

বিটিসি বিনোদন ডেস্ক: ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে জায়রা ওয়াসিমের বলিউডে যাত্রা শুরু ১৪ বছর বয়সেই। সিনেমাতে আমির খানের কন্যার চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জায়রা ওয়াসিম। ‘সিক্রেট সুপারস্টার’সহ পরপর দুটি সফল সিনেমাতে অভিনয় করার পরই অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী। জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে তিনি ধর্মে মনযোগী হতে চান। অভিনয় ছেড়ে দেওয়ার পাঁচ বছর পর বিয়ের […]
শাহজালালে আগুনের কারণে সৌদির ফ্লাইট নামল সিলেটে

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট পথ পরিবর্তন করে সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে। রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শনিবার বিকেলে (১৮ অক্টোবর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এর […]
৩০ প্রেক্ষাগৃহে পপির সিনেমা

বিটিসি বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। শুক্রবার সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই ছবির কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছিলেন। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় […]
১৬ মাসের গর্ভবতী সোনাক্ষী!

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। ১৬ মাস আগে বিয়ে করেন সোনাক্ষী। সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন। শুরু হয় নতুন করে আলোচনা- বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! […]
বুড়িগঙ্গা পরিষ্কারে ‘নিনজা টেকনিক’ লাগবে : পরিবেশ উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে চীনের সহযোগিতা চেয়ে জাপানি কৌশলে কাজ করার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘বুড়িগঙ্গা পরিষ্কার করতে হলে নিনজা টেকনিক লাগবে, এছাড়া হবে না।’ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে চীনের জ্বালানি বিনিয়োগের টেকসই ব্যবস্থা নিয়ে অংশীজনদের কর্মশালায় তিনি এ কথা জানান। জানা যায়, ‘সাসটেইনেবল গভর্ন্যান্স […]
আগুন: শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

ঢাকা প্রতিনিধি: আগুনের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনে আগুন লাগার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে […]
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো […]
এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় হামাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। হামাস নেতা বলেন, তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি […]
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের, গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহু বাহিনীর হত্যাযজ্ঞ থামেনি। শুক্রবার (১৭ অক্টোবর) উপত্যকার পূর্বাঞ্চলীয় আল-জেইতুন এলাকায় ইসরাইলের হামলায় এক ই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। প্রায় ১১ দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এটি ভয়াবহ লঙ্ঘন বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা […]
যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি, কী জবাব দিলেন ট্রাম্প?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধের পর ফের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মনযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দুই দেশের নেতার সঙ্গে ফোনালাপ ও বৈঠকে পার করছেন ব্যস্ত সময়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে ট্রাম্পের কাছ […]
‘খুব সহজেই’ সমাধান করা যাবে, পাকিস্তান-আফগানিস্তান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত খুব সহজেই সমাধান করা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে বা আফগানিস্তানের সঙ্গে সংঘাত চলছে। এটা এমন একটা বিষয় যা আমি চাইলে খুব সহজেই সমাধান করতে পারি।’ তিনি বলেন, […]
বগুড়ায় ডাকাতির পর বৃদ্ধাকে হত্যা করে প্রত্যেকে পায় ৫ হাজার টাকা!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে সংঘটিত হত্যাসহ ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ১৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। পুলিশ জানায়, ডাকাতির পর গ্রেফতাররা ভাগ হিসেবে মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়েছিল। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা […]
চাঁদপুরে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি: প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল একদল কিশোর গ্যাং। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করলেও শেষ রক্ষা হয়নি তাদের। চাঁদপুর শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এমন পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জেলা শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন: ইসমাইল হোসেন (১৭), রেজওয়ান খান তামিম (১৬), […]
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান […]
অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল […]
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম : প্রধান উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম- বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-তে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘আমরা বর্বরতা থেকে সভ্যতার […]
টিকা নেয়ার জন্য শিশু ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ

নিজস্ব প্রতিবেদক: চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে রাজশাহীতে কোনো ধরনের জড়তা নেই। এ টিকা নেওয়ার জন্য শিশু ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। টিকাদানের প্রথম সপ্তাহেই এ বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়েছে। গণমাধ্যমকর্মীদের রাজশাহী বিভাগীয় পরামর্শ সভায় এ তথ্য জানিয়েছে রাজশাহী স্বাস্থ্য দপ্তর। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে […]


