প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ১৯টি মাছের আড়ত

ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ১৯টি মাছের আড়ত
ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের ধোঁয়া ও শব্দে জেগে উঠে চিৎকার শুরু হলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রাজনৈতিক নেতাদের উপস্থিতি আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

প্রতিষ্ঠার প্রায় চার বছর পরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর